
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২০২৬ সালে অনুষ্ঠিত ‘এসএসসি ও দাখিল পরীক্ষা’র ফলাফলে গত বছরের চেয়ে কমেছে ‘মোট পাশে হার এবং জিপিএ-৫’। শতভাগ পাশের সাফল্য অর্জন করতে পারেনি ‘এসএসসি ও দাখিল পরীক্ষায়’ অংশগ্রহন করা ৩২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৮টি মাদ্রাসার মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠানই।
এসএসসি পরীক্ষায় এবছর উপজেলার মোট পাশের হার ৫১.৩৭% এবং মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ২১ জন শিক্ষার্থী। উপজেলার ৩২টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ২ হাজার ৪৬৪ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ১ হাজার ২৬৬ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। ওই ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কম-বেশি জিপিএ-৫ পেলেও বাকী শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে জিপিএ-৫ শূন্য।
পাশের হারের দিক দিয়ে উপজেলায় সর্বোচ্চ ৮৯% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এবং সর্বোচ্চ ৪টি করে দুইটি বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বনিম্ন ২৬% উত্তীর্ণ হয়েছে আল আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ’র শিক্ষার্থীরা।
তবে এবারের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫’র দিক হয়ে চরম হতাশা করেছে উপজেলা সদরের দুইটি বিদ্যালয় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় (পাশের হার ৬৪% ও জিপিএ-৫ ২টি) হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (পাশের হার ৫২% ও জিপিএ-৫ নেই)’র ফলাফল।
দাখিল পরীক্ষায় এবছর উপজেলার মোট পাশের হার ৫১.৫৮% এবং মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন শিক্ষার্থী। উপজেলার ১৮টি মাদ্রাসার ১০১৪ জন শিক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে ৫২৩ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। ওই ১৮টি মাদ্রাসার মধ্যে মাত্র ৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কম-বেশি জিপিএ-৫ পেলেও বাকী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রয়েছে জিপিএ-৫ শূন্য।
পাশের হারের দিক দিয়ে উপজেলায় সর্বোচ্চ ৮৩% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সর্বোচ্চ ২টি জিপিএ-৫ পেয়েছেন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। সর্বনিম্ন ২৪% উত্তীর্ণ হয়েছে মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসা’র শিক্ষার্থীরা।
এদিকে কারিগরী (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে পাশের হার ৫৩% এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়’র ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১৬ জন।
আপনার মতামত লিখুন :