বিশ্বনাথে ‘কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’র ফ্রি মেডিকেল ক্যাম্প


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন /
বিশ্বনাথে ‘কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’র ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজেদের প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে দুটি পৃথকফ্রি মেডিকেল ক্যাম্প মাধ্যমে উপজেলার প্রায় শতাধিক হতদরিদ্র গরীব জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেনকেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার কর্তৃপক্ষএতে দেশিবিদেশী বিজ্ঞ বিজ্ঞ চিকিৎসকরা সর্বসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন

বুধবার (২২ জুলাই) বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থকেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারেঅনুষ্ঠিতফ্রি মেডিকেল ক্যাম্পেপ্রায় দেড় শতাধিক উপজেলার দেওকলস ইউনিয়নের গুদামঘাট এলাকায় অনুষ্ঠিত পৃথক আরেকটিফ্রি মেডিকেল ক্যাম্পেপ্রায় সাড়ে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়

কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান সাহেদ আহমদ কয়েসের সভাপতিত্বে ম্যানেজিং ডিরেক্টর শফিউল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদেশী চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন যুক্তরাজ্যেরসেলফল্যাসঅর্গানাইজেশনের সদস্য ডা. নাঈম আহমেদ, ডা. জাহাঙ্গীর আলম, এনিনা আইম্যাকন, ডা. কাউলান কানিংহাম, ডা. আনা ফারওয়াহ, ডা. বারিদা পিউ, ডা. নাওমি পটস, ডা. সাবেইন হোসাইন, অ্যাশ গুগনানি, এলিসা জ্যাকসন

বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহমুদুল আমিন, ডা. তাসনিয়া আক্তার সুইটি, ডা. তৌফিকুর রহমানএসময় যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ডিরেক্টর ফখরুল ইসলাম সুমেল, জেনারেল ম্যানেজার মাহবুব আলম প্রমুখসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন