
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৩জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাওছার খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, খাজাঞ্জী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম মনোওর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ^নাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সরকারি দপ্তরের কর্মকর্তা প্রমূখ। সভায় উপজেলার মাদক পরিস্থিতি, চুরি প্রতিরোধ, পৌর শহরের তীব্র যানজট নিরসন, লাইসেন্সবিহীন গ্যাসের স্যালেডার বিক্রি এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান করেন বক্তারা।
আপনার মতামত লিখুন :