
দ্বিতীয় জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা’সহ ফ্যাসিস্টের দোসরদের বিচারের দাবিতে এবং জুলাই বিপ্লব বার্ষিকী’ উপলক্ষ্যে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত পথসভায়, সিলেট জেলা জামায়াতের মজলিসে সুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ. এম. আখতার ফারুক, উপজেলা নায়েবে আমীর ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন, পৌরসভা নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পশ্চিম শাখার সভাপতি শাহ হোসাইন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার বাবুল মিয়া, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আখতার, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সাদী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম আহমেদ মেম্বার, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমেদ রাজু, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম আবুল, লামাকাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুয়েল আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসাইন, রামপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ সাহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মজিদ মেম্বার, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়জুল ইসলাম এবং দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশরসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :