হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালজুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৩, ১০:১২ অপরাহ্ন /
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালজুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত

ডেক্স নিউজ: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেটের বালাগঞ্জ উপজেলার আওতাধীন ২ নং বোয়ালজুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।

(২৫ আগষ্ট) রোজ শুক্রবার ২ নং বোয়ালজুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুখুময় সূত্রধর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুতি নন্দন ধাম এর পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক।

 প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী।

 বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা কমিটির সদস্য প্রদীপ দেব, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিরেন্দ্র কুমার বৈদ্য প্রমূখ।

উক্ত সম্মলনে সর্বসম্মতিক্রমে পুনরায় নির্বাচিত হলেন সভাপতি- সুখুময় সূত্রধর ও সাধারণ সম্পাদক – মারুতি নন্দন ধাম।