
ডেস্ক নিউজ:: দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে সিলেটে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ১১ আগস্ট দুপুর থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে চৌহাট্টা শহীদ মিনার এলাকায় জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা।
আজ রোববার দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল নিয়ে সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা এসে জড়ো হন শহীদমিনারে। বিকাল ৪টা থেকে শুরু হয় সমাবেশ।
সমাবেশে বক্তারা কঠোরভাবে সন্ত্রাস ও নৈরাজ্য দমনে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তারা। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করার মতো সম্প্রীতির পরিবেশ তৈরির আহবান ছিল সবার কন্ঠে।
তারা পুলিশ বাহিনীকে সক্রিয় করার জোরালো দাবি জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমরাও ছিলাম। দেশেট সব আন্দোলন সংগ্রামে সনাতনীদের মূল্যবান অবদান রয়েছে। কিন্তু তবু আজ আমরা হামলা ও সন্ত্রাসের শিকার হচ্ছি। অবিলম্বে এ অবস্থার অবসান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।
সমাবেশে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহন করেন।
আপনার মতামত লিখুন :