শংকর পালের মার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন /
শংকর পালের মার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বীনা ম্যানশনের স্বত্বাধিকারী শংকর কুমার পাল’র মাতা বীনা রানী পাল আর নেই। তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২:৩০ ঘটিকার দিকে ভারতের শিলচর একটি পাইভেট হসপিটালে মৃত্যুবরণ (পরলোকগমন) করেন। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনী’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার দুপুর ১টার দিকে তাঁর অন্তুষ্টিক্রিয়া (দাহ) সম্পন্ন হয়।

শংকর কুমার পাল’র মাতা বীনা রানী পাল’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীরা হলেন- সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, শ্রীশ্রী শনি বাড়ি সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দেব, উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব, সহ সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব, সাধারণ সম্পাদক রাশেন্দ্র দাশ রাজিব, ব্যবসায়ী চিত্ত সেন, বিধান বৈদ্য, প্রান্ত বৈদ্য প্রমুখ নেতৃবৃন্দ।