
ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরামের বিশ্বনাথ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ওই কমিটি গঠনের লক্ষ্যে ফ্রান্সের প্যারিস শহরের গার্দুনদে একটি রেষ্টুরেন্টে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রবাসে অবস্থানরত সাবেক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মীসভায় সর্বসম্মতিক্রমে বিএনপি নেতা ফারুক আহমেদ সভাপতি ও সাবেক যুবদল নেতা ইরশাদ হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সাবেক যুবদল নেতা নজির আহমেদ সিনিয়র সহ সভাপতি, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। এসময় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় বক্তারা বলেন, নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীকে দ্রুত ফিরে পাওয়ার আন্দোলনকে আরোও বেগবান করতে নব-গঠিত ওই কমিটি কাজ করে যাবে। প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বক্তারা আরোও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া জোর দাবী জানান এবং তাঁর বিজয় সুনিশ্চিত করতে দেশ-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :