
যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে নর্থ ইউকের বার্ণলি জোন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ জোনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের সাবেক ছাত্রদল নেতা আব্দুস সালাম জুনেদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রদল নেতা রুবেল নূর।
সোমবার (২২ জুন) ইস্ট লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় নর্থ ইউকের চারটি জোনাল কমিটির সাথে বার্ণলি যুবদলের এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটির আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম জুনেদ অতীতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করেন।এছাড়া সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার ঘনিষ্টজন ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। প্রবাসে গিয়েও জাতীয়তাবাদী আদর্শে অবিচল থেকে প্রবাসি যুব সমাজকে ঐক্যবদ্ধ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই শীর্ষ পদে আসীন করা হয়েছে।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে যুক্তরাজ্য যুবদলের রিজওনাল জোন-৩ এর সহ-সভাপতি আনিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মনির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান এবং সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগরিরই দপ্তর সম্পাদকের মাধ্যমে বার্ণলি জোনের পূর্ণাঙ্গ কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।
নিজের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের বার্ণলি জোন যুবদলের সভাপতির দায়িত্ব পেয়ে আব্দুস সালাম জুনেদ বলেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দসহ যারা আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ছাত্রদলের রাজনীতির মাধ্যমে যে সাংগঠনিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছি, তা কাজে লাগিয়ে প্রবাসে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব। দলের আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
বার্ণলি জোন যুবদলের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
উল্লেখ্য, একই অনুষ্ঠানে বার্ণলি ছাড়াও লিডস, হাল এন্ড ইস্ট রাইডিং এবং রচডেল যুবদলের জোনাল কমিটিও অনুমোদন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :