যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৭:৩০ অপরাহ্ন /
যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান

যুক্তরাজ্যে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ড. মুজিবুর রহমানের পুত্র, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে গ্র্যাজুয়েট আছিয়া বিনতে রমজানের শুভ বিবাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

বিয়েতে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, সিলেট জেলা বিএনপির সহসভাপতি আসকির আলী, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, শাহগির বখত ফারুক, নুরুল ইসলাম মাহবুবসহ বিএনপি ও বিলেতের কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং অক্সফোর্ড ও কেমব্রিজসহ বিলেতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক গ্র্যাজুয়েট ও শিক্ষার্থী।

অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরিচিত হন এবং তারেক রহমানও তাঁদের খোঁজ-খবর নেন। এই আনন্দময় অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণোচ্ছল মিলনমেলায়।