
সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের প্রয়াত ইদ্রিস আলীর পরিবারের পক্ষ থেকে নুর আছকির’র আয়োজনে সংবর্ধিত হলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ২জন ট্রাস্টি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোবারক আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তবারক আলীর সভাপতিত্বে ও দিলু মিয়ার সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সিনিয়র ট্রাস্টি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ (মাখন), বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফরিদ আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠক জামাল আহমদ, আব্দুল খয়ের, তজম্মুল আলী, আব্দুল বারী।
এসময় বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্যই বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে গঠিত হয়েছে। তারই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ট্রাস্ট। ট্রাস্টের লক্ষ হচ্ছে বিশ্বনাথ উপজেলার কোন শিক্ষার্থীর যাতে টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে না যায়। শিক্ষার্থীরা লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বনাথের সুনাম বয়ে আনবে আর ট্রাস্ট তাদের পড়াশোনার ব্যয় বহন করবে। বক্তারা আরোও বলেন শিক্ষিত ও যোগ্য ব্যক্তি দেখে ভোট দেবেন, যাতে শিক্ষা ও এলাকার উন্নয়ন হয়। টাকার জন্য অযোগ্য ব্যক্তিকে নির্বাচনে নির্বাচিত করবেন না।
এসময় উপস্থিত ছিলেন, মনাই মিয়া, জুনাব আলী, আব্দুল হামিদ হান্দু, বদরুল আলম, রমজান আলী, মখন মিয়া, রহিম আলী, ছমরু মিয়া, আকবর আলী, ডুকল মিয়া, বুতু মিয়া, আজবর আলীসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরয়ান তেলোয়াত করেন মুহিবুর রহমান।
আপনার মতামত লিখুন :