বিশ্বনাথের ১২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৯:৩১ অপরাহ্ন /
বিশ্বনাথের ১২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে দলের প্রাথমিক পদ’সহ সকল পর্যায়ের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার হওয়া সিলেটের বিশ্বনাথের ১২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে দলে পদ ফিরে পাওয়া বিএনপি নেতারা হলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সোহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাবেক আহবায়ক আলহাজ্ব গৌছ খান, সাবেক সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওছার খান, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, সাবেক দপ্তর সম্পাদক হাফিজ মোঃ আরব খান, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল মিয়া, মুমিন খান মুন্না, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব।