
সিলেটের বিশ্বনাথে ৪শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে ৬০জন প্রতিনিধির হাতে ৪ শতাধিক উন্নতমানের শাল ও জ্যাকেট তুলে দেয়া হয়।
বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক গোলজার খানের সভাপতিত্বে ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের উপদেষ্ঠা কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল এবং সদস্য সাংবাদিক তজম্মূল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি গৌছ আলী, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত বাদশা, ট্রাস্টি আব্দুছ ছত্তার, আব্দুল মজিদ, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজনীতিবীদ মো. লিলু মিয়া, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বর্তমান চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ মাস্টার ইমাদ উদ্দিন, প্রবাসী এডকেশন ট্রাস্টের ট্রাস্টি প্রফেসর বাবরুল হোসেন বাবুল, সমাজ সেবক বশির উদ্দিন, রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের অন্যতম সমন্বয়ক ও ট্রাস্টের ট্রাস্টি মুমিন খান মুন্না। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :