বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন /
বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে একাদিক মাদক মামলার আসামি ও  এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আলীকে (৩৪) গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারী)  বিকেল ৩টার দিকে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম’র নেতৃত্বে উপজেলার কুরুয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ আলী উপজেলার পৌরশহরের শিমুল তলা গ্রামের মৃত মজর আলী ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, একাদিক মাদক মামলার আসামি ও  এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আলীকে কুরুয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।