
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি মো. আশিক আলীর মাতৃবিয়োগে গভীর শোক জানিয়েছেন উপজেলা পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেবুল মিয়া ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুুুমিন খান মুন্না। সোমবার (২১ জুলাই) পৃথক দুই বার্তায় এই শোক প্রকাশ করেন তারা। শোক বার্তায়, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
উল্লেখ্য, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি মো. আশিক আলী মমতাময়ী মা শতবর্ষী জয়বুন বিবি আজ সকাল ৯ ঘটিকার দিকে নিজ বাড়িতে বার্ধ্যক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মরহুমার জানাযার সোমবার বাদ আসর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে ছেলে-মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :