বিশ্বনাথে মাওলানা শামসুল ইসলামের মৃত্যুতে উপজেলা খেলাফত মজলিসের শোক


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন /
বিশ্বনাথে মাওলানা শামসুল ইসলামের মৃত্যুতে উপজেলা খেলাফত মজলিসের শোক

বিশ্বনাথ মিরের চর দারুল কুরআন ফয়েজে আম মাদ্রাসার মুহতামিম ও জমিয়ত নেতা হযরত মাওলানা শামসুল ইসলাম চেরাগ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।
এক শোক বার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় মরহুম মাওলানা শামসুল ইসলাম চেরাগ আলীর রুহের মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সাংবাদিককে বলেন,মরহুম মাওলানা শামসুল ইসলাম চেরাগ আলী ছিলেন একজন দ্বীনদার আলেম।তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের নয়।বিশেষ করে মাদ্রাসার দায়িত্বে থাকাকালীন সময়ে সততা ও নিষ্টার সাথে সকল কিছু আঞ্জাম দিতে কখনো কার্পণ্য করেননি।আমরা মহান মাবুদের দরবারে কামনা করি তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।