
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি প্রণয়ন, অনুষ্ঠানমালার আয়োজন ও বাস্তবায়নের প্রস্তুতিমুলক সভা করেছে বিশ্বনাথ উপজেলা প্রশাসন। সভায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের সিদ্ধান্তঃ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ থানা অফিসার ইন – চার্জ ( ওসি) রুবেল মিয়া,
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিক্ষাবিদ ইমাদ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুহেল রানা, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন ধর, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি তোফায়েল হক, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মতিউর রহমান, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,
বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোনায়েম খাঁন, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক কন্ট্রাক্টর জাহেদুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক হাফিজ শরিফ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার রনজিত ধর রন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দূর্নীতি দমন কমিশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুফতি মনোওর আলী, সাধারণ সম্পাদক মধু মিয়া, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন, আল আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ দেব সহ বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আরো বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্হিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্দেশনা ক্রমে ১৬ ডিসেম্বরের সিদ্ধান্ত সমূহ হচ্ছে, ভোর ৩১ বার তোপধ্বনি সাথে সাথে পুস্পস্তবক অর্পন, ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালামী। সালামীতে থাকবে, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস
১০ ঘটিকায় মেলা -মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শিক্ষার্থীদের ব্যাডমিন্টন প্রতিযোগীতা, বাদ জোহর দোয়া।
আপনার মতামত লিখুন :