বিশ্বনাথে বজ্রপাতে শিক্ষার্থী রেদুয়ান’র মৃত্যু


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ২:৫১ অপরাহ্ন /
বিশ্বনাথে বজ্রপাতে শিক্ষার্থী রেদুয়ান’র মৃত্যু

সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে রেদুয়ান আহমদ নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে । ২৯ সেপ্টেম্বর রোজ রবিবার ভোর সাড়ে ৫টায় বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদুয়ান আহমদ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । সে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের অলিউর রহমানের জ্যেষ্ঠ ছেলে এবং সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী। বজ্রপাতে রেদওয়ানের সাথে থাকা তার ছোট ভাই সুফিয়ান আহমদ আহত হয়েছেন।

বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।