
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা-পৌর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনার নির্দেশনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে পূজামন্ডপগুলো পরিদর্শন করেছেন ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
পূজামন্ডপ পরিদশনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রবাসী বিএনপি নেতা জাকির আহমদ, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুজ্জামান, সদস্য সচিব আশিক রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা যাতে সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেলক্ষ্যে প্রত্যেকটি পূজামন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে এবং আমাদের স্বজাগ দৃষ্টি রয়েছে। তাই এখানে কোন বিশৃঙ্খলা হওয়ার কোন সুযোগ নেই। অন্যান্য বছরের চেয়ে এবছর আরোও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা শারদীয় দুর্গা পূজা করতে পারেন, সেজন্য উপজেলা ও পৌর এলাকার প্রত্যেকটি মন্ডপে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন। বিএনপি আগেও সনাতনী ধর্মালম্বীদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া উপজেলার প্রত্যেক পূজামন্ডপে আমাদের নেতা তাহসিনা রুশদীর লুনার পক্ষ শুভেচ্ছা উপহারও দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :