বিশ্বনাথে ‘চুরি-হামলা-ভাংচুর-লুট’র মামলায় চাচা-ভাতিজা গ্রেপ্তার


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন /
বিশ্বনাথে ‘চুরি-হামলা-ভাংচুর-লুট’র মামলায় চাচা-ভাতিজা গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ‘চুরি-হামলা-ভাংচুর-লুট’র অভিযোগে দায়ের করার মামলায় ‘চাচা-ভাতিজা’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৩ আগস্ট) দিবাগত গভীর রাতে বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামস্থ নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জানাইয়া নোয়াগাঁও গ্রামের মৃত আমান আলীর পুত্র জামাল উদ্দিন ও তাজ উদ্দিনের পুত্র রাসেল উদ্দিন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা মামলা নং বিশ্বনাথ সিআর মামলা নং ২৮/২০২৫ইং। ‘জামাল-রাসেল’কে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভ‚ইয়া।

বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামের মৃত হাজী তৈমুছ আলীর কন্যা ও গৌছ আলীর স্ত্রী মোছাঃ শেফালী বেগম বাদী হয়ে দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- জানাইয়া নোয়াগাঁও গ্রামের মৃত আমান আলীর পুত্র তাজ উদ্দিন, নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন, নিজাম উদ্দিনের স্ত্রী রত্না বেগম, মৃত আফতর আলীর পুত্র সানুর আলী।

মামলায় দাখিলকৃত বাদীর লিখিত এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ ও ২৫ ডিসেম্বর বিভিন্ন সময়ে ও পৃথক স্থানে মামলার অভিযুক্তরা বাদীর স্বামী গৌছ আলীকে মারধর, বাদীর পৈত্রিক বাড়ির ভেন্টিলেটর-দরজা ও গেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে অনাধিকার প্রবেশ করে বাদীর ভাই তাহির মিয়ার স্ত্রী ক্যান্সারাক্রান্ত রুবিনা বেগমের ৮ ভরি স্বর্ণালংকার, বাদীর বোন নিলুফা বেগমের ৮ ভরি স্বর্ণালংকার ও আরেক বোন কানাডা প্রবাসী ছায়ারুন নেছার ৭ ভরি স্বর্ণালংকার’সহ মোট প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা’সহ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। তাছাড়া অভিযুক্তরা বাদীর পৈত্রিক বসতবাড়ির ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও পুকুরে ফেলে দিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। এছাড়া অভিযুক্তরা বাদীর ভাইয়ের মালিকানাধীন অভিযুক্তদের বাড়ির পাশে থাকা জমি থেকে প্রায় ১০ মন পাকা ধান অভিযুক্তরা জোরপূর্বক কাটিয়া নিয়ে গেছে বলে বাদী তার লিখিত এজাহারা উল্লেখ করেছেন।