
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘এলাহাবাদ আলীম মাদ্রাসা’র পিটিএ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে ওই কমিটি গঠন করা হয়।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ‘এলাহাবাদ আলীম মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা হরমুজ, আলতাফুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা এটিএম নূর উদ্দিন।
নতুন গঠিত পিটিএ কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি বখতিয়ার আহমদ মেম্বার, সহ সভাপতি সমছু মিয়া, সদস্য সচিব মাওলানা এটিএম নূর উদ্দিন, সদস্য আব্দুল মুনীম, ছবর আলী, তৈয়বুর রহমান, ক্বারী আব্দুর রহিম, আব্দুল হেকিম, শাখাওয়াত হোসেন, ইর্শ্বাদ আলী, রোজিনা বেগম, শামীম আহমদ, নিজাম উদ্দিন, সাজনা বেগম, বেলাল আহমদ, ফরিদুল ইসলাম, হাবিবুর রহমান, জোসনা বেগম, ফারুক আহমদ ও মহরম আলী।
আপনার মতামত লিখুন :