বিশ্বনাথে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন /
বিশ্বনাথে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

সিলেটের বিশ্বনাথে চার দফা দাবেিত ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়ও একই সাথে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী চাকুরী পরিষদ। গত ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে গ্রাহক ফোরাম। আর ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের এচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বেমেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী চাকুরী পরিষদ। সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
তাদের চার দফা দাবি হচ্ছে- ২০১৭-২০২৪ পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে, অভিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহন করে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে ও যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য-অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা গ্রহন করার আহবান জানান।