বিশ্বনাথে অতিরিক্ত লোডশেডিং ও গ্রাহক হয়রানি নিয়ে প্রতিবাদ সভা


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৪, ৫:০২ অপরাহ্ন /
বিশ্বনাথে অতিরিক্ত লোডশেডিং ও গ্রাহক হয়রানি নিয়ে প্রতিবাদ সভা

বিশ্বনাথে অতিরিক্ত লোডশেডিং,অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও গ্রাহক হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বিশ্বনাথ ব্যবসায়ী সমিতি ও সর্বস্তরের জনসাধারণ। লোডশেডিংয়ের কারণে প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ কম ব্যবহার হয়। কিন্তু বিদ্যুৎ বিল বেড়েই আসছে। কারও কারও বিল দুইগুণ আবার কারও তিনগুণ বিল আসছে। এ নিয়ে গ্রাহকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

৯ই সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে পৌর শহরের আল-হেরা শপিং সিটির সামন থেকে মিছিল সহকারে বিশ্বনাথ জোনাল অফিসের সামনে জড়ো হয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ এর ডাইরেক্টর  রমা কান্ত দে, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  জয়নাল মিয়া, জামাল মিয়া, ইকবাল হোসেন।

বিশ্বনাথ উপজেলা জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম বলেন, শুধু বিশ্বনাথ নয়, দেশব্যাপী এই সমস্যাটা হচ্ছে। আমাদের ১৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন আমাদের আছে ৭-৮ মেগাওয়াট, যার কারণে আমরা পর্যাপ্ত বিদ্যুৎসেবা দিতে পারছি না।এজন্য গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে।আমাদের সিলেট হেড অফিস থেকে প্রতিনিধিগণ এসেছেন,তাদের কাছেও আমি বিষয়টা অবগত করেছি।আমাদের বিভাগীয় জরুরি মিটিং রয়েছে সেখানে আমি এই সমস্যার কথা উত্থাপন করব। আশাকরি দ্রুত সময়ের মধ্যে  সমাধান হবে।আপনারা একটু ধৈর্য্য ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট পল্লী বিদ্যুৎ হেড অফিসের এজিএম মুনতাসীর মজুমদার, সিলেট হেড অফিসের ডিজি এম (কারিগরি) আরিফ শাহরিয়ার, ব্যাবসায়ী আমির আলী, কাওসার আহমদ, শামসুল ইসলামসহ প্রমুখ।