বিশ্বনাথ ৭টি পূজা মন্ডপে পৌর প্রশাসকের আর্থিক অনুদান


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন /
বিশ্বনাথ ৭টি পূজা মন্ডপে পৌর প্রশাসকের আর্থিক অনুদান

সিলেটের বিশ্বনাথ পৌরসভার তত্ত্বাবধানে ৭টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক সুনন্দা রায় এই অনুদান ও পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান প্রাপ্ত মন্ডপগুলো হলো: বিশ্বনাথ সদর পূজা কমিটি, শ্রী শ্রী শনি মন্দির পূজা কমিটি, রাধা-গোবিন্ধ যুবসংঘ পূজা কমিটি, জানাইয়া পূজা কমিটি, কালিগঞ্জ কালি মন্দির পূজা কমিটি, চরচন্ডি (দূর্গাপুর) পূজা কমিটি এবং কৃপাখালি পূজা কমিটি। ভারপ্রাপ্ত পৌর প্রশাসক সুনন্দা রায় নিজ নিজ মন্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাইদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর প্রকৌশলী ভবি মজুমদার, সহকারী প্রকৌশলী আশিষ কুমার লৌহ তালুকদার, কার্য্য সহকারী জগন্নাথ সাহা এবং পৌর এসেসর আরিফুল হক।