
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নব-গঠিত স্থানীয় এডভাইজারী কমিটির পরিচিতি সভা মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নব-গঠিত ২৮ সদস্যের স্থানীয় এডভাইজারী কমিটির নাম ঘোষণা করা হয়।
ট্রাস্টের নব-গঠিত স্থানীয় এডভাইজারী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন, ট্রাস্টি মো. ফারুক মিয়া, ট্রাস্টি জামাল উদ্দিন। বক্তব্য রাখেন ট্রাস্টের এডভাইজারী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক।
নব-গঠিত স্থানীয় এডভাইজারী কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি সুনন্দা রায় (উপজেলা নির্বাহী কর্মকর্তা), সহ সভাপতি সিরাজুল হক (বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ), কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, সদস্য সোহেল রানা (উপজেলা শিক্ষা কর্মকর্তা), আব্দুল হামিদ (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা), নেছার আহমদ (অধ্যক্ষ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ), দয়াল উদ্দিন তালুকদার (চেয়ারম্যান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ), খায়রুল আমিন আজাদ (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেওকলস ইউনিয়ন পরিষদ), আবদুল ওয়াহাব (সহকারী অধ্যাপক, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ), রোকিয়া বেগম শেলী (প্রফেসর, বিশ্বনাথ সরকারি কলেজ), মাওলানা মাহবুব ওয়াছে (প্রিন্সিপাল, সিংগেরকাছ আলীম মাদ্রাসা), আব্দুল হান্নান (প্রধান শিক্ষক, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়), মো. হাসানুজ্জামান (প্রধান শিক্ষক, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ), আশরাফ আলী (প্রধান শিক্ষক, একলিমিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ), কাজী আব্দুল ওয়াদুদ (ভাইস প্রিন্সিপাল, মোহাম্মদিয়া মাদ্রাসা), আব্দুল বারী (সহকারী প্রধান শিক্ষক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়), ফখরুল ইসলাম (সহকারী শিক্ষক, জাগরণ উচ্চ বিদ্যালয়), কাজল কুমার দেব (ভাইস প্রিন্সিপাল, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ), আব্দুল আহাদ (প্রধান শিক্ষক, নোয়াগাঁও সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়), নোমান উদ্দিন (প্রধান শিক্ষক, মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়), আলতাফুর রহমান (সহকারী শিক্ষক, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), রফিকুল ইসলাম জুবায়ের (সভাপতি, বিশ্বনাথ প্রেসক্লাব), কাজী মুহাম্মদ জামাল উদ্দিন (সাবেক সভাপতি, বিশ্বনাথ প্রেসক্লাব), তজম্মুল আলী রাজু (সাবেক সভাপতি, বিশ্বনাথ প্রেসক্লাব), নবীন সোহেল (সাধারণ সম্পাদক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব), শিক্ষক শাহ আব্দুল আজিজ, ব্যাংকার মতিউর রহমান রাসেল।
আপনার মতামত লিখুন :