বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলীর মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন /
বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলীর মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোজাহিদ আলী আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা।
রোববার রাতে সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তাহসিনা রুশদী লুনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, “জনাব মোজাহিদ আলী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষানুরাগী, সমাজসেবক ও প্রবীণ অভিভাবক। বিশ্বনাথবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমরা একজন গুণী নেতাকে হারালাম, যা বিশ্বনাথ উপজেলা বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। তাঁর শোকাহত পরিবার যেন এ শোক সইবার শক্তি পান—সেই দোয়া করছি।”
এদিকে পৃথক বার্তায় গভীর শোক জানিয়ে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।