বিশ্বনাথ ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন


alochitosnp07 প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন /
বিশ্বনাথ ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রীর ঘোষিত নির্দেশ অনুযায়ী বাংলাদেশে আগামী ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাাথ সদর ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় বিশ্বনাথ উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ হাজার করে চারা বিতরণের বরাদ্দ রয়েছে। ধাপে ধাপে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফলজ-বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করা হবে।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমিরণ চন্দের সভাপতিত্বে এবং হিসাব সহকারী পঙ্কজ চন্দের সঞ্চালনায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান, মলিক মিয়া, আশিক মাহমুদ, সাবেক ইউপি সদস্য হেলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ সুরক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।