পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন জাতীয় রাজনীতিতে অপরিহার্য—মাহমুদুল হাসান এলএলবি


alochitosnp07 প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ১১:০৫ অপরাহ্ন /
পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন জাতীয় রাজনীতিতে অপরিহার্য—মাহমুদুল হাসান এলএলবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, ইসলামী আন্দোলন জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচনী মাঠও উম্মূক্ত হচ্ছে। আমাদের নীতি ও গঠনতন্ত্র আছে। সে অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। কারণ পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন জাতীয় রাজনীতিতে অপরিহার্য। তিনি আরোও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে যারা নির্বিচারে হত্যা করেছে। তাদের বিচার ও সংস্কার করতে হবে। কিভাবে বিচার ও সংস্কার করবেন তা খোলাসা করে বলতে হবে। আর একটি সৌহার্দ্যপূর্ন নির্বাচন করতে হবে। ফ্যাসিস্টদের মতো আসন ভাগাভাগির ভাওতাভাজি নির্বাচন আমরা চাই না। তিনি দলের প্রত্যেক নেতাকে ধর্মীয় মূল্যবোধে ও মানবতার কল্যাণে কাজ করে দল পরিচালনা করে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন। 

তিনি শুক্রবার (২০ জুন) রাত ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূলের দায়িত্বশীলদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। পরে প্রার্থী বাছাইয়ে ভোট গ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের উপর ভিত্তি করেই নির্বাচনের আগে কেন্দ্রীয় কমিটি দলের (হাতপাখা) প্রার্থী ঘোষণা দিবেন বলে জানান প্রধান অতিথি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে এবং ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ শাখার সভাপতি শাহেদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি মুফতি সাঈদ আহমদ, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসহাক আহমদ, মজলিসে শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, জেলা শাখার সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওনালা আবু বক্কর, দ্বীনি সংগঠন ওসমানীনগরের সভাপতি মাওলানা হারিছুর রহমান। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি বশিরুল হক চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফিজ আতিকুর রহমান ও ইসলামী সংগীত পরিবেশন করেন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ উপজেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ। এসময় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।