
বিশ্বনাথ (প্রতিনিধি) সিলেট: উত্তরাধিকারী সনদে এক বোনের তথ্য গোপন করে নামজারী করতে এসে ধরা পরলেন সুহেল আহমদ (৪৩) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেটের বিশ্বনাথ উপজেলা ভূমি অফিসে। সুহেল আহমদ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত লিয়াকত আলী পুত্র। তাকে বুধবার বিকেলে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ লৎফুর রহমান। তিনি বলেন, উত্তরাধিকারী সনদে এক বোনের তথ্য গোপন করে নিজের নামে নামজারি করার জন্য অসত্য তথ্য প্রদান করেন। সরকারি কাজে বিঘ্ন্ন সৃষ্টি করার অভিযোগে সোহেল আহমদকে দন্ডবিধি ১৮৬০ অনুসারে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, পূর্বের চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসলে সেই সার্টিফিকেটের তথ্য অনুযায়ী আবারও তাকে আরেকটি ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :