কুলাউড়ায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতাকে সংবর্ধনা প্রদান


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৩, ২:২৬ অপরাহ্ন /
কুলাউড়ায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতাকে সংবর্ধনা প্রদান

সালমান হোসেন(জুড়ী প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি মো মিফতাহ আহমদের স্বদেশ সফর শেষে পুনরায় যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ আবু জাফর রাজুর পক্ষ থেকে রবিবার কুলাউড়ার একটি চায়নিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। 

 কুলাউড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন আহমদের পরিচালনায় এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আসম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন  কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  মুস্তাকিম আহমদ, কুলাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়জুর রহমান ফুল, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খান,সংবর্ধিত অতিথি মো মিফতাহ আহমদ,  মেট্রোপলিটন ইউনিভার্সিটি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মিফতাউল এলিন, কুলাউড়া কলেজ ছাত্রলীগ নেতা মাহফুজ  প্রমুখ।