এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরী অভিনন্দন


alochitosnp07 প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৮:২৬ অপরাহ্ন /
এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরী অভিনন্দন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, শিক্ষা হচ্ছে জাতীর মেরুদন্ড। শিক্ষাছাড়া কোন মানুষ তাঁর অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারেনা। প্রত্যেক মানুষকে এগিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে সকল শিক্ষার্থীকে এগিয়ে যাওয়ার চেষ্ঠা অব্যাহত রাখার আহবান জানান। তিনি এসএসসি পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে সামনের দিনগুলোতে আরো ভাল করার জন্য আহবান জানান এবং অকৃতকার্য সকল শিক্ষার্থীকে সামনের দিনগুলোতে ভাল করার অনুরোধ জানান।