উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং: জরিমানা আদায়


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন /
উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং: জরিমানা আদায়

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সবজির বাজার দর সহনীয় রাখতে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।

মঙ্গলবার(২৯শে অক্টোবর) বিকেলে বিশ্বনাথের সিংগেরকাছ বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

এ সময় সিংগেরকাছ বাজারে অবস্থিত মুদি দোকান, কাচা শাকসবজির দোকান, ডিম ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং পণ্যের দাম যাচাই করা হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭,৩৮ ও ৫১ ধারায় ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ৪,৫০০টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

এ সময় পুলিশ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।