ঈদে মিলাদুন নবী সাঃ কুইজে ১ম হাসান, ২য় নুর, ৩য় রুয়েল


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন /
ঈদে মিলাদুন নবী সাঃ কুইজে ১ম হাসান, ২য় নুর, ৩য় রুয়েল

সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ

পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশন, জুড়ী কর্তৃক আয়োজিত বিশেষ কুইজের ফল প্রকাশ। গত ১৬/০৯/২৪ খ্রিঃ তারিখ পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ এর দিনে এই কুইজের ছাড়া হয় এবং ২৫/০৯/২৪ খ্রিঃ তারিখ এর মধ্যে সাদা কাজে উত্তর লিখে ছবি তুলে অনলাইনে বা সরাসরি জমা দেওয়ার কথা বলা হয়। বিভিন্ন স্কুল কলেজ মাদরাসা ছাত্র শিক্ষক মিলে প্রায় ১০০০ প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। সবাইকে হারিয়ে ১ম হন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার কামিল প্রথমবর্ষের ছাত্র মোঃ আবুল হোসেন,  তিনি জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে বাসিন্দা। ২য় হোন  বুরাইয়া কামিল মাদ্রাসা, ছাতক, সুনামগঞ্জ এর ফাজিল ৩য় বর্ষের ছাত্র মোঃ ফয়জুন নুর।  তার বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক থানায়। ৩য় হোন মোঃ রহিম উদ্দিন রুয়েল,  সহকারী শিক্ষক শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাড়ী জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামে। 

এছাড়া ৪/ মুফতি মোঃ হারুন অর রশীদ সিদ্দিকী, সহকারী শিক্ষক (আরবী) বড়চেক সুন্নিয়া দাখিল মাদরাসা কমলগঞ্জ। বাড়ী শ্রীমঙ্গল, মৌলভীবাজার। 

৫/ মোঃ রুবেল মিয়া, বাড়ী চাঁদপুর জেলা, নায়েক ৭এপিবিএন সিলেট।  ৬/ হাফেজ ক্বারী মোঃ রিয়াজ উদ্দিন ময়না, শিক্ষক, ইসলামি ফাউন্ডেশন জুড়ী, বাড়ী হাফিজিয়া বাজার, জুড়ী মৌলভীবাজার। ৭।  জাকিরুল ইসলাম, এএসআই, ৭এপিবিএন সিলেট, বাড়ীঃ ওসমানীনগর, সিলেট। ০৮। কিবরিয়া আল মাহমুদ, বড়লেখা সরকারি কলেজ। বাড়ী বড়লেখা, মৌলভীবাজার। ০৯ / ফরজিয়া ফেরদাউস, নারী শিক্ষা একাডেমী অনার্স কলেজ বড়লেখা । বাড়ী কাঁঠালতলী, বড়লেখা, মৌলভীবাজার। ১০/ আব্দুল্লাহ আল নোমান,  বিয়ানীবাজার সরকারি কলেজ। বাড়ী কাঠালতলী, বড়লেখা মৌলভীবাজার।  ১১। মোঃ এবাদুর রহমান, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। বাড়ীঃ শাহাপুর, জুড়ি, মৌলভীবাজার। ১২/ সাজনা আক্তার, সহকারী শিক্ষক,ছোট ধামাই উচ্চ বিদ্যালয়, জুড়ি। বাড়ী দক্ষিণ ভাগ, বড়লেখা।  ১৩/ ফাহমিদা আক্তার, সহকারী শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাড়ীঃ বিশ্বনাথপুর, জুড়ী।

১৪/ নাহিদা জান্নাত মাসুমা, টিএন খানম সরকারি কলেজ জুড়ী, বাড়ী ভোগতেরা, জুড়ী মৌলভীবাজার।  ১৫/ জিনিয়া ইসলাম, টিএন খানম সরকারি কলেজ। বাড়ী ভোগতেরা জুড়ী, মৌলভীবাজার।  ১৬/ এমদাদুল ইসলাম চৌঃ সাগর, ৭এপিবিএন সিলেট। বাড়ী হবিগঞ্জ। ১৭/ মোঃ রিয়াজ উদ্দিন, হযরত শাহ খাকি আলিয়া মাদাসা।বাড়ী জুড়ী, মৌলভীবাজার। ১৮/ রাসেদা খানম বুশরা, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়। বাড়ী জুড়ী, মৌলভীবাজার। ১৯/ তানিসা জান্নাত, তৈয়মুছ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জুড়ী। বাড়ী জুড়ী, মৌলভীবাজার। ২০/ মাজেদা সিদ্দিকা, মুরালিচান্দ কলেজ, সিলেট। বাড়ী কাঁঠালতলী, বড়লেখা, মৌলভীবাজার। 

সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশন এর মুখ্যপাত্র সহিদুর রহমান পাবেল বলেন “আমাদের উদ্দেশ্য ছিল কিছু মানুষ যেন রাসুল সাঃ এর জীবন নিয়ে কিছু গবেষণা করে, কিছু জানে। আমরা সফল কারন কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, সিলেটের ৪ জেলাসহ বিভিন্ন জেলা থেকে হাজারের অধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। সবার কাছে কৃতজ্ঞ ও এবং সবাইকে অভিনন্দন “।

এই প্রতিযোগীতার সমস্থ পুরস্কারে আর্থিক সহযোগী সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী  সৈয়দ জায়েদুল ইসলাম।  তিনি বলেন “আমি ভাল কাজে সব সময় পাশে থাকতে চাই, তারই ধারাবাহিকতায় সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশনের এই কুইজ প্রতিযোগিতায় সহযোগী হয়েছি। ধর্মীয়, শিক্ষা, ক্রীড়াসহ যেকোন সমাজিক মানবিক কাজে আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।