
সিলেট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের সমর্থনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে দশঘর ইউনিয়নের রায়খেলী গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য, সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
রায়খেলী গ্রামের মুরব্বী মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী দিদার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, সেক্রেটারী শামীম আহমেদ মেম্বার, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি ডা. মনির উদ্দিন, সেক্রেটারী আবুল বশর, এসিস্ট্যান্ট সেক্রেটারী শহীদুল আজম।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল ইসলাম। এসময় সভায় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :