বিশ্বনাথে পূজা মন্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন /
বিশ্বনাথে পূজা মন্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক টিমের কার্যক্রম এবং সার্বিক পরিবেশগত বিভিন্ন দিক ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজমুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, শিক্ষানবিস মোস্তাক আহমদ মস্তফা এবং সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাহাড়া-দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা কান্ত দাশ তালুকদার, দক্ষিণ বিশ্বনাথ বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষক সমীর কান্ত দে, বিশ্বনাথ সদর দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রিপন দাস, বর্তমান সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, শ্রী শ্রী শনি মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার মোট ২৪টি পূজা মন্ডপে এবছর বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।