শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশ্বনাথে থানা প্রশাসনের মতবিনিময়


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন /
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশ্বনাথে থানা প্রশাসনের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের বিশ্বনাথে থানা প্রশাসনের উদ্যোগে ‘আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সক্রান্তে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানা কমপাউন্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ আশরাফুজ্জামান পিপিএম-সেবা।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, বিশ্বনাথ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অজিত দেব। সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী।

সভায় উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন পূজামন্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন রানা সরকার, কানু রঞ্জন দেব, দিপন দে, বিপ্লব দেব, বিকাশ দাশ, নকুল বর্ধন, বকুল মালাকার। এসময় সভায় সনাতন ধর্মালম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জগৎ’র মঙ্গলের জন্য সনাতন ধর্মালম্বীরা প্রতি বছর মনের মাধুর্য দিয়ে পূর্জা অর্চ্চনার মাধ্যমে মা দুর্গার কাছে প্রার্থনা করেন। তাই অতিথের ন্যায় এবারও যাতে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে দূর্গোৎসব সম্পন্ন করা যায় সেজন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রাখার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গূরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানান নেতৃবৃন্দ।