বিশ্বনাথে শ্রীশ্রী শনি মন্দিরে রাধাষ্টমী পালন, সংবর্ধনা


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ১০:০১ অপরাহ্ন /
বিশ্বনাথে শ্রীশ্রী শনি মন্দিরে রাধাষ্টমী পালন, সংবর্ধনা

যথাযোগ্য মর্যাদায় ও নানান অনুষ্ঠানমালা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ শ্রীশ্রী শনি মন্দিরে উৎসবমুখর পরিবেশ রাধাষ্টমী পালন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাধাষ্টমী পালনের নানান অনুষ্ঠানমালা আয়োজনের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পুকে সংবর্ধনা প্রদান করা হয়।

শ্রীমতি রাধা রাণীর পূজা অর্চনা, নাম সংকীর্ত্তণ ও গীতাপাঠ পরিবেশন, ভোগরাগ’সহ নানান অনুষ্ঠানমালায় অনুষ্ঠিত রাধাষ্টমী পালনের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যাক সনাতন ধর্মালম্বী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে গীতা থেকে পাঠ করেন ওসমানীনগর উপজেলার কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধরণী কুমার চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা শ্রীশ্রী শনি মন্দির’সহ বিশ্বনাথে থাকা সনাতন ধর্মালম্বীদের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। এসময় তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা জননেতা এম. ইলিয়াস আলী যেনো দ্রæত অক্ষত অবস্থায় তাঁর পরিবার তথা এলাকাবাসীর কাছে ফিরে আসেন সেজন্য ভগবানের কাছে আর্শিবাদ প্রার্থনা করেন।

শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় দে’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক শিবব্রত ভৌমিক চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু, সাবেক সদস্য ঝলক আচার্য্য, শ্রীশ্রী শনি মন্দির মলয় সোম চৌধুরী, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দেব, সংগঠক মিন্টু মালাকার, মঞ্জু বিশ্বাস।

সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধরণী কুমার চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব। এসময় অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।