
সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন বিষয়াদী নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বিশ্বনাথে বিভিন্ন ভূয়া এনজিও’র নাম নিয়ে উপজেলা সদরে অফিস করে মানুষকে টাকা দেওয়ার কথা বলে গ্রাহকের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এই ভূয়া এনজিওদের আর খোঁজ পাওয়া যায় না। কিন্তু এদেরকে চিহ্নিত করতে হলে যাদের মার্কেট কিংবা বাসা বাড়ীতে ভাড়া নিয়ে এনজিও অফিস করে সেই মালিকগণও কিন্তু দায় এড়াতে পারেন না। ভবিষ্যতে জেনে শুনে নিয়মতান্ত্রিকভাবে বাসা কিংবা অফিস ভাড়া দেওয়ার আহবান জানান তারা। মিথ্যাবাদী এবং ভূয়া নামধারী এনজিওদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তারা। এসময় মাদক, জোয়া, বাজার মনিটরিং, বিভিন্ন বাজারে দোকানে বসে মোবাইল নিয়ে তীর খেলা বিষয় নিয়েও ব্যাপক আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন সুমন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :