বিশ্বনাথে কৃষকদল নেতার মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন /
বিশ্বনাথে কৃষকদল নেতার মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি ফারুক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। সোমবার (২১ জুলাই) এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় ইলিয়াসপত্নী লুনা বলেন, ফারুক মিয়ার মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ধার্মিক, পরোপকারী এবং প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ব্যক্তি। এছাড়া তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।’
এছাড়া কৃষকদল নেতা ফারুক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
ফারুক মিয়ার সোমবার (২১জুলাই) ভোরে রামপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল (২২জুলাই) মঙ্গলবার বাদ আসর নিজ বাড়িতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।