বিশ্বনাথে মদ ও মদ তৈরীর উপকরণ’সহ যুবক আটক, সাজা


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন /
বিশ্বনাথে মদ ও মদ তৈরীর উপকরণ’সহ যুবক আটক, সাজা

‘দুই লিটার চোলাই মদ ও মদ তৈরীর পাঁচ লিটার উপকরণ’সহ সকুল রবি দাস (২৬) নামের এক যুবককে নিজ বাড়ি থেকে আটকের পর ভ্রাম্যমান অভিযানে সাজা প্রদান করা হয়েছে। সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন’র যৌথ অভিযানে সকুলকে আটক করা হয়। সে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ধর্মদা গ্রামের (মুচিবাড়ি) মৃত গৌরা রবি দাসের পুত্র।

সকুল রবি দাসকে ‘মদ ও মদ তৈরীর উপকরণ’সহ আটকের পর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত ভাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা প্রদান করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ‘জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন’র যেথ অভিযানে সকুলের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে বসতঘরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় ২ লিটার চোলাই মদ ও মদ তৈরির ৫ লিটার কাঁচামাল জব্দ করা হয়। পরবর্তীতে এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত ‘মদ ও মদ তৈরীর উপকরণ’ ধ্বংস করা হয়।

এব্যাপারে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আটককৃত সকুল রবি দাসকে ভাম্যমান অভিযান পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানার দন্ড প্রদান করা হয়।