
সকলস্তরে সম্প্রীতি বজার রাখার আহবানে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি)। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুনন্দা রায় বলেন, সমাজে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। একটি উন্নত, শান্তিপূর্র্ণ ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে এর কোন বিকল্প নেই। তাই আমাদেরকে সর্বপ্রথম ব্যক্তি জীবনে ইতিবাচক পরিবর্তন এনে অপরের প্রতি সম্মান প্রদর্শন ও ভেদাভেদ ভুলে একসাথে চলার মানসিকতাই কেবল সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দীর্ঘদিন ধরে পথচলা পিএফজি’র বিশ্বনাথের অ্যাম্ভাসেডর প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন ও সদস্য শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
বক্তব্য রাখেন বিশ্বনাথ পিএফজির সদস্য ও আন্তঃধর্মীয় কমিটির আহবায়ক মাওলানা আবুল বশর ফারুক, পিস অ্যাম্ভাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজু, সদস্য কাওছার খান, উপজেলা জাতীয় পাটির আহবায়ক জয়নাল আবেদীন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গর প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সিলেট বিভাগীয় কর্মকর্তা নাজমুল ইসলাম ও মাঠ সমন্বয়ক সাংবাদিক কুদরত পাশা। সভায় বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :