
সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর স্কুল শিক্ষার্থী নাফিসা জান্নাত আনজুম-এর লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে নাফিসা কোচিং ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু কোচিং শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পরদিন কুলাউড়া থানায় নাফিসার মাতা নাসিমা আক্তার লাকী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ শনিবার (১৪ জুন) সকালে, স্থানীয় একটি স্থানে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পরিবার নিশ্চিত করেছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :