জুড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃ*ত্যু


alochitosnp07 প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন /
জুড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃ*ত্যু

সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে সাইফা আক্তার নামক (দেড় বছর) এর এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১১ টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামে ঘটেছে।

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন নয়াগ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সবুজ মিয়ার একমাত্র মেয়ে দেড় বছরের সাইফা আক্তার শুক্রবার বাড়ির অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তাকে আর পাওয়া যায়নি। এ সময় মেয়ের মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটির সন্ধানে বাড়ির লোকজন বেড়িয়ে পড়লে খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের খালে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। শিশুটির পানিতে ডুবে মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের মাতম বইছে।জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া শিশু সাইফা পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।”