বিশ্বনাথে ‘হযরত করম আলী শাহ্ ওয়েলফেয়ার ট্রাস্ট’র খাদ্যসামগ্রী বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৭:০২ অপরাহ্ন /
বিশ্বনাথে ‘হযরত করম আলী শাহ্ ওয়েলফেয়ার ট্রাস্ট’র খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘হযরত করম আলী শাহ্ ওয়েলফেয়ার ট্রাস্ট, জানাইয়া’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে পৌর শহরের জানাইয়া গ্রামের শাহ্ হাজী জমসেদ আলীর বাড়িতে গ্রামের আড়াই শতাধিক গরীব-অসহায় পরিবারের সদস্যদের মধ্যে ঈদের ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ট্রাস্টের সভাপতি শাহ্ হাজী জমসেদ আলীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানাইয়া গ্রামের মুরব্বী আব্দুর রাজ্জাক, মখলিছ আলী, আব্দুল মুতলিব, আব্দুল মজিদ, আরশ আলী, দুবাই প্রবাসী আফিজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ব্যবসায়ী সেবুল খান, নাজিম উদ্দিন, আক্তার হোসেন, ওয়াসিম উদ্দিন, সংগঠক শাহ্ লায়েক, মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহ্ আবুল কালাম ও শেষে দোয়া পরিচালনা করেন হযরত করম আলী শাহ্ জামে মসজিদের ইমাম মাওলানা মনির আহমদ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।