
সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, গত মাসের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়ে যেমন চুরি, মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ে মামলা ও আটক আসামিদের ব্যাপারে আলোচনা, সভায় সম্প্রতি সময়ে আবহাওয়ায় বজ্রপাত থেকে নিরাপদে থাকতে জনসচেতনতা বৃদ্ধি, যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন, চোরাচালান নিয়ন্ত্রণসহ আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ী ঢল হতে সৃষ্ট বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। ঈদুল আযহা উপলক্ষে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা এবং এলাকায় যেন বিদ্যুৎ সব সময় থাকে সে জন্য কর্তৃপক্ষকে আহবান করা হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ফয়জুল ইসলাম, বিশ্বনাথ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্রামুল ইসলাম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর নির্বাহী অফিসার বদরুজ্জামান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষকসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :