জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন /
জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালমান হোসেন(জুড়ী প্রতিনিধি)

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান  জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ২০২৫ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল আজ ০৯ এপ্রিল ২০২৫ ইং রোজ বুধবার মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

মাদরাসার সুপার এইচ এম জামাদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইবতেদায়ী প্রধান আব্দুল মুমিত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। 

আরও বক্তব্য রাখেন – মাদরাসার সহ সুপার হাফিজ নাজিম উদ্দিন, সিনিয়র মৌলভী মাওলানা ফয়জুল ইসলাম, সহকারী শিক্ষক শাকিল আহমদ, জুনিয়র মৌলভী হাফিজুর রহমান, সহকারী শিক্ষিকা তানজিদা আক্তার, মাহমুদা আক্তার ও জুনিয়র শিক্ষিকা নাজমিন আক্তার, শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন- শাফি আহমেদ জিসান। 

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে সভায় সমাপ্তি ঘোষণা করা হয়।