ফিলিস্তিনে ইসরাইলি হামলারপ্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন /
ফিলিস্তিনে ইসরাইলি হামলারপ্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে সিলেটের বিশ্বনাথে রাস্তায় নেমে এসেছে তৌহিদী জনতা। সোমবার (৭ এপ্রিল) বাদ আসর পৌর শহরে বিশ্বনাথের সর্বস্তরের ছাত্র-জনতা ও হেফাজতে ইসলাম বিশ্বনাথ শাখার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনে এক জনসমুদ্রে পরিনত হয়। বিক্ষোভ-সমাবেশে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পৌর শহর। এরআগে ফেন্ডস স্টাফসহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ব্যানার নিয়ে মিছিলে যোগ দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাথির মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় ভূলুন্ঠিত হবে বিশ্ব মানবতা। এসময় ইসরাইলি সকল পণ্য বর্জনের ডাক দেন বক্তারা।
হেফাজতে ইসলামের বিশ্বনাথ শাখার সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমিরের সভাপতিত্বে ও হেফজতে ইসলামের নেতা আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, উপজেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, হেফাজত নেতা আব্দুল মতিন, মাওলানা ওয়ারিছ উদ্দিন প্রমূখ।
সংগঠক আব্দুন নুর তুষারের সভাপতিত্বে পৃথক সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা রাসেল আহমদ, শাহ টিপু, আব্দুস সামাদ, রাসেল আলী প্রমূখ।