
সিলেটের বিশ্বনাথ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এনামুল হক চৌধুরী। গত ১৪ ফেব্রুয়ারী শুক্রবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের ২৭ তম ব্যাচে এএসআই পদে যোগদান করেন এবং ২০১৬ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান।আর সিলেটের বিয়ানিবাজারে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত বছরে তিনি যোগদান করেন।এনামুল হক চৌধুরী নেত্রকোনা জেলার মদন থানার ফতেহপুর গ্রামের বাসিন্দা।
নবাগত ওসি এনামুল হক চৌধুরী জানান, বিশ্বনাথ থানাকে মাদক, চোরাচালান ও সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে যা করার প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে । কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ও চোরাচালানের সাথে কোন আপোষ নেই, মাদক ও চোরাচালান নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করি।
বিশ্বনাথ থানা প্রতিষ্টিত হওয়ার পর ১৯৮৩ সালের ২০ মার্চ মোহাম্মদ শওকতুল বারী বিশ্বনাথ থানার ১ম ওসি হিসেবে যোগদান করেন। আর এনামুল হক চৌধুরী বিশ্বনাথ থানার ৪১ তম ওসি হিসেবে যোগদান করলেন।
আপনার মতামত লিখুন :