
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে হাজী নজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ ও রাস্তার মাটিকাটা কাজের উদ্বোধন হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে যুক্তরাজ্যস্থ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়া ব্যক্তিত্ব তোফাজ্জল আলম তোফায়েলের অর্থায়নে উপজেলার দশঘর ইউনিয়নের ছিক্কা নোয়াগাঁও গ্রামে ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ও ছিক্কা নোয়াগাও গ্রাম থেকে চাউলধনী হাওরের রাস্তার মাটিকাটা কাজের উদ্বোধন কনে অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাংসদ এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী।
বক্তব্যে তিনি বলেন, ৫ বছরে এ জনপদে এম. ইলিয়াস আলী যে উন্নয়ন করেছেন গত ১৭ বছরে তার এক অংশও কাজ হয়নি। শুধু মানুষকে অত্যাচার করেছে আর লুটেপুটে খেয়েছে। ১৭ বছর মানুষ শান্তিতে ছিল না। তিনি বলেন, এ জনপদকে একটি শান্তির জনপদ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গ্রামের মুরব্বি আইয়ূব আলীর সভাপতিত্বে ও সংগঠক দিলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, হাজী নজির মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবক হেলাল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা তাজুল ইসলাম। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল নেতা আনোয়ার মিয়া।
আপনার মতামত লিখুন :