র‌্যাবের হাতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন /
র‌্যাবের হাতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯)। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট শহরতলির তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কতোয়ালি মডেল থানার একটি বিস্ফোরণ মামলার এজহারভূক্ত আসামী, (মামলা নং-৩৭/৪৩৬)। আবুল কালাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে কতোয়ালী থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব।
এ বিষয়ে কতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, র‌্যাব কর্তৃক আটক হওয়া আবুল কালাম ৪ আগস্ট এর ভাঙচুর ও বিস্ফোরণ মামলার আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।